গৌরনদীতে আন্তর্জাতিক গণমাধ্যম দিবসে র্যালী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি -আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে প্রেসক্লাব কার্যালয়ে গণমাধ্যম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান। প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহবায়ক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সাধারণ সম্পাদ ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক কাজী আল আমিন, খায়রুল ইসলাম, সৈয়দ নকিবুল হক, মোল্লা ফারুক হাসান সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক বিএম বেলাল হোসেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































